ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র HSC/এইচএসসি
মডেল
টেস্ট
শ্রেণি:
একাদশ
বিষয়:
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র
(বহুনির্বাচনি
প্রশ্ন)
সময়:
২০ মিনিট পূর্ণমান: ২০
১. প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও কর্মীর কাজকে একসূত্রে
গাঁথাকে কি বলে?
(ক) নির্দেশনা (খ) প্রেষণা (গ)
সংগঠন (ঘ) সমন্বয়
২. পরামর্শমূলক নির্দেশনার
সুবিধা কোনটি?
(ক) পরিকল্পনার উৎকর্ষতা বৃদ্ধি (খ) দ্রুত সিদ্ধান্ত গ্রহণ (গ) ব্যয় বৃদ্ধি (ঘ) নির্বাহীদের কর্তৃত্ব বৃদ্ধি
৩. শ্রম ঘৃণায়মানতা হ্রাসকরণে কোন উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম?
(ক) প্রশিক্ষণ কেন্দ্র (খ) পদোন্নতি (গ) আউটসোর্সিং (ঘ)
বিজ্ঞাপন
নিচের উদ্দীপকটি পড়ো
এবং ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনাব আলী আজম ‘মুহুরী
হাসপাতাল প্রাইভেট লিঃ‘ এর প্রধান নিবার্হী। তাঁর প্রতিষ্ঠানে ডাক্তার নার্স ও অন্যান্য
কর্মীগণ সমন্বিতভাবে কাজ করেন। এতে গ্রাহক সন্তুষ্টি অর্জনের পাশাপাশি হাসপাতালে সুনাম
চারিদিকে ছড়িয়ে পড়ছে।
৪. ‘মুহুরী হাসপাতাল
প্রাইভেট লিঃ‘ এর ব্যবস্থাপনার কোন নীতির বাস্তবায়নে সফলতা এসেছে?
(ক) আদেশের ঐক্য (খ) নির্দেশনার ঐক্য (গ)
সাম্য (ঘ) একতাই বল
৫. মুহুরী হাসপাতাল
প্রাইভেট লিমিটেড উদ্দীপকের আলোকে গৃহীত নীতির বাস্তবায়নের ফলে---
i. গ্রাহক সেবার মান বৃদ্ধি পাবে ii. কর্মীদের মনোবল
বৃদ্ধি পাবে iii. অপচয় হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৬. কোন পরিকল্পনার
মাধ্যমে প্রতিযোগী প্রতিষ্ঠানকে মোকাবেলা করা হয়?
(ক) কর্মসূচি (খ) প্রক্রিয়া (গ)
কৌশল (ঘ) নীতি
নিচের উদ্দীপকটি পড়ো
এবং ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
জনাব আব্দুর রহিম
সূর্যমুখী লি: এর প্রধান নিবার্হী। তার প্রতিষ্ঠানের ক্রয় বিভাগ মানের প্রতি গুরুত্ব
না দিয়ে প্রয়োজনীয় উপকরণ ক্রয় করছে। উৎপাদন বিভাগ পর্যাপ্ত পরিমাণ পণ্য উৎপাদন
করে। কিন্তু বিক্রয় বিভাগ প্রত্যাশিত পরিমাণে বিক্রয় করতে না পারায় অর্থ বিভাগের
আর্থিক সংকট দেখা দেয়। জনাব আব্দুর রহিম এ বিষয়টি নিয়ে চিন্তিত।
৭. উদ্দীপকের প্রতিষ্ঠানে
ব্যবস্থাপনার কোন কাজটির অভাব পরিলক্ষিত হচ্ছে?
(ক) পরিকল্পনা (খ) সংগঠন (গ)
সমন্বয় (ঘ) নিয়ন্ত্রণ
৮. উদ্দীপকে বর্ণিত
অবস্থা থেকে উত্তরণের জন্য প্রতিষ্ঠানটি করণীয় হলো---
i. বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ করা ii. উৎপাদন বন্ধ রেখে বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা চালানো
iii. সমন্বিত
লক্ষ্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
৯. হেনরি ফেয়ল
i. বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক
ii. ব্যবস্থাপনার
১৪ টি নীতি প্রদান করেন iii. ১৮৪১ সালে জন্মগ্রহণ করেন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
১০. PERT এর পূর্ণরূপ কি?
(ক) Performance Evaluation and Review
Technique (খ) Program Evaluation and
Review Technique
(গ) Project Evaluation and Research
Technique (ঘ) Product Evaluation and
Research Technology
১১. কোনটি কর্মী সংগ্রহের
বাহ্যিক উৎস?
(ক) শ্রমিক সংঘ (খ) কর্মী নিয়োগ কেন্দ্র (গ) বর্তমান কর্মীদের সুপারিশ (ঘ)
পদোন্নতি
১২. X ও Y তত্ত্বের
প্রবক্তা কে?
(ক) স্টিফেন পি রবিন্স (খ)
পিটার এফ ড্রাকার (গ) আব্রাহাম এইচ মাসলো (ঘ) ডগলাস ম্যাকগ্রেগর
১৩. Management শব্দটি কোন বিদেশি শব্দ থেকে এসেছে?
(ক) ইতালি (খ) কানাডা (গ)
জার্মানি (ঘ) ফ্রান্স
১৪. ব্যবস্থাপনার
প্রথম কাজ কোনটি?
(ক) পরিকল্পনা (খ) সংগঠন (গ)
কর্মীসংস্থান (ঘ) নিয়ন্ত্রণ
১৫. হেনরি ফয়ল কোন
দেশের অধিবাসী ছিলেন?
(ক) ইংল্যান্ড (খ) ফ্রান্স (গ)
জার্মানি (ঘ) মার্কিন
যুক্তরাষ্ট্র
১৬. ব্যবস্থাপনার
স্তর কয়টি?
(ক) ২ (খ)
৩ (গ) ৪ (ঘ) ৫
১৭. নিচের কোনটি স্থায়ী
পরিকল্পনা?
(ক) লক্ষ (খ) নীতি (গ)
প্রকল্প (ঘ) কর্মসূচি
১৮. পরিকল্পনার অভিপ্রেত
ফলকে কি বলে?
(ক) কর্মসূচি (খ) কৌশল (গ)
প্রকল্প (ঘ) লক্ষ
১৯. কোনটির মাধ্যমে
পরিকল্পনা সংশোধন করা হয়?
(ক) প্রেষণা (খ) নিয়ন্ত্রণ (গ)
সংগঠন (ঘ) নির্দেশনা
২০. পরিকল্পনা কিসের
মাধ্যমে ঝুঁকি ও অনিশ্চয়তা দূর করে?
(ক) অর্থ (খ) শ্রম (গ)
দিকনির্দেশনা (ঘ) পূর্বানুমান
Comments
Post a Comment