অর্থনীতি একাদশ/দ্বাদশ শ্রেণি
মডেল টেস্ট
শ্রেণি:
একাদশ
বিষয়:
অর্থনীতি
সময়:
১ ঘণ্টা ১০ মিনিট (যে কোন
০৩ টি প্রশ্নের উত্তর দাও) পূর্ণমান:
৩০
১. শিহাব মিয়ার পণ্যের যোগান সূচি নিম্নে দেওয়া
হলো:
|
প্রতি
একক দ্রব্যের দাম (টাকায়) |
যোগানের
পরিমাণ |
|
৫ |
৫ |
|
১০ |
১০ |
|
১৫ |
১৫ |
|
২০ |
২০ |
(ক)
অর্থনীতিতে যোগান কাকে বলে?
(খ)
দামের সাথে যোগানের সম্পর্ক ব্যাখ্যা করো।
(গ)
উপরের সূচি থেকে যোগান রেখা অঙ্কন করে তা ব্যাখ্যা করো।
(ঘ)
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম বাড়লে যোগানের ক্ষেত্রে কী পরিবর্তন হবে? বিশ্লেষণ
করো।
২. সুজন বাজারে গিয়ে দেখে আলুর দাম প্রতি কেজি
২৫ টাকা। সে ১২০ কেজি আলু কিনে, কিন্তু করিম একই দামে ১৬০ আলু বিক্রি করতে চায়। পরদিন আলুর দাম কমে ২০ টাকা
হওয়ায় সুজন ১৪০ কেজি আলু কেনে এবং করিম ১৪০ কেজি আলু বিক্রি করে।
(ক) চাহিদা কাকে বলে?
(খ) চাহিদা বিধিটি ব্যাখ্যা করো।
(গ)
করিমের আলুর যোগান রেখা অঙ্কন করো।
(ঘ)
তুমি কি মনে করো সুজন ও করিম আলুর বাজারে ভারসাম্য দামে পৌঁছাতে পেরেছে? তোমার উত্তরের
স্বপক্ষে যুক্তি দাও।
|
দাম (P) টাকায় |
চাহিদার
পরিমাণ (Qd)
একক |
|
১ |
৩০ |
|
২ |
২০ |
|
৩ |
১০ |
(ক)
যোগান কাকে বলে? ১
(খ)
চাহিদা অপেক্ষক কাকে বলে? ২
(গ)
যোগানের নির্ধারক সমূহ লিখ। ৩
(ঘ)
অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম কমলে চাহিদার পরিমাণের কী পরিবর্তন হবে? বিশ্লেষণ
করো। ৪
৪. বুশরার ফার্মের উৎপাদন সম্পর্কিত তথ্য নিচের
টেবিলে দেওয়া হলো:
|
উৎপাদন
(Q) একক |
TFC |
TVC |
|
১ |
১৫ |
৫ |
|
২ |
১৫ |
১১ |
|
৩ |
১৫ |
১৫ |
|
৪ |
১৫ |
৩৩ |
|
৫ |
১৫ |
৬০ |
(ক)
উৎপাদন অপেক্ষক কাকে বলে? ১
(খ)
“দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না“ -ব্যাখ্যা
করো। ২
(গ)
উদ্দীপক হতে মোট খরচ (TC)
নির্ণয় করো। ৩
(ঘ)
উদ্দীপক হতে AC রেখা অঙ্কন করে, এর আকৃতির উপর মন্তব্য করো। ৪
৫. নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর
উত্তর দাও:

(ক)
গড় ব্যয় কি? ১
(খ)
প্রতিষ্ঠান পরিচালনার জন্য কত ধরনের ব্যয় থাকে? ব্যাখ্যা করো। ২
(গ)
গড় ব্যয় (AC) ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। ৩
(ঘ)
AC রেখার কোন বিন্দুতে MC রেখা ছেদ করে এবং কেন? চিত্রের ভিত্তিতে বিশ্লেষণ করো। ৪
৬. উদ্দীপকটি লক্ষ্য করো ও প্রশ্নগুলোর উত্তর
দাও:
|
উৎপাদন
(Q) |
TFC |
TVC |
|
1 |
10 |
4 |
|
2 |
10 |
10 |
|
3 |
10 |
14 |
|
4 |
10 |
30 |
|
5 |
10 |
50 |
(ক) প্রান্তিক ব্যয় কাকে বলে? ১
(খ) পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR=MR হয় কেন? ২
(গ)
উদ্দীপক থেকে AC বের করো। ৩
(ঘ)
মাত্রাগত উৎপাদন বিধির চিত্রগুলো অঙ্কন করো। ৪
মডেল টেস্ট
শ্রেণি:
একাদশ
বিষয়:
অর্থনীতি
(বহুনির্বাচনি)
সময়:
২০ মিনিট পূর্ণমান: ২০
১. উৎপাদন বলতে কী বোঝায়?
(ক) আয়
সৃষ্টি (খ) নতুন উপযোগ
সৃষ্টি (গ) উপকরণ ব্যবহার (ঘ)
নতুন দ্রব্য সৃষ্টি
২. AC যখন নিম্নগামী
তখন নিচের কোনটি ঘটে?
(ক)
AC
MC (খ) AC=MC (গ) AC
MC (ঘ) AC
MC
৩. মাত্রাগত উৎপাদন কত প্রকার?
(ক) ২ (খ) ৩ (গ) ৪
(ঘ)
৫
৪. গড় আয় নির্ণয়ের সূত্র কোনটি?
(ক) AR=
(খ) AR=
(গ) AR=
(ঘ) AR=![]()
৫. কোন রেখা `U`
আকৃতির হয়?
(ক)
TC (খ)
TVC (গ)
AC (ঘ)
AVC
৬. কোনটি দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক?
(ক) Q=f(
,X,V,Y) (খ) Q=f(
,V) (গ) Q=f(
,
)
(ঘ) Q=F(L,K,V,Y)
৭. দ্রব্যের প্রতি একক বিক্রয় করে বিক্রেতা যে আয় পায় তাকে
কী বলে?
(ক)
MR (খ)
AR (গ)
TR (ঘ)
TP
৮. নিচের কোনটি সঠিক?
(ক)
MC=
(খ) MC=
(গ) MC=
TC
(ঘ) MC=
-
Q
৯. মি. রাজু তার গার্মেন্টসে ২০০ জন শ্রমিক নিয়োগ দিয়ে মাসে
২০,০০০ শার্ট তৈরি করেন। তার প্রতিষ্ঠানের গড় উৎপাদন কত?
(ক) ১০০টি
(খ) ২০০টি (গ) ৩০০টি (ঘ) ৪০০টি
১০. কোনটি মোট আয় নির্ণয়ের সূত্র?
(ক)
TR=P+Q (খ) TR= P-Q (গ) TR=P
Q (ঘ) TR=P
Q
১১. চাহিদার স্থিতিস্থাপকতা কত প্রকার?
(ক) ২
(খ) ৩ (গ) ৪
(ঘ)
৫
১২. D=F(P) এখানে
f কিসের প্রতীক?
(ক) চলক
(খ) সহগ (গ) ধ্রুবক (ঘ) অপেক্ষক
১৩. অর্থনীতিতে চাহিদার শর্ত কয়টি?
(ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ৫
১৪. দ্রব্যের দাম কমলে কী হয়?
(ক) যোগান
বাড়ে (খ) চাহিদা বাড়ে (গ)
যোগান স্থির থাকে (ঘ) চাহিদা কমে
১৫. Ep
= 1 অর্থ কী?
(ক) একক
স্থিতিস্থাপকতা (খ) অস্থিতিস্থাপকতা (গ) অসীম স্থিতিস্থাপক (ঘ) ধনাত্মক স্থিতিস্থাপক
১৬. চা এবং কফি হলো পরস্পরের ---
(ক) নিকৃষ্ট
দ্রব্য (খ) পরিবর্তক দ্রব্য
(গ) পরিপূরক দ্রব্য (ঘ) স্বাধীন দ্রব্য
১৭. যে রাশির মান পরিবর্তিত হয় না তাকে কী বলে?
(ক) চলক
(খ) ধ্রুবক (গ) অপেক্ষক (ঘ) পরিমিতি
১৮. চাহিদা সমীকরণ D=A-bp তে b কী?
(ক) পরিমিতি
(খ) ধ্রুবক (গ) চলক (ঘ) ঢাল
১৯. স্যার রবার্ট গিফেন কোন সালে আইরিশ কৃষকদের আচরণ পর্যবেক্ষণ
করে গিফেন দ্রব্যের ধারণা দেন?
(ক) ১৬৪০
(খ) ১৭৪০ (গ) ১৮৪০ (ঘ) ১৯৮০
২০. কাগজ ও কলম দুটি দ্রব্যের সম্পর্ক কী?
(ক) পরিপূরক
(খ) পরিবর্তক (গ) সাধারণ (ঘ) কোনটিই নয়
Comments
Post a Comment