জীববিজ্ঞান একাদশ-দ্বাদশ শ্রেণি
মডেল টেস্ট
শ্রেণি:
একাদশ
বিষয়:
জীববিজ্ঞান (১ম ও ২য় পত্র সমন্বিত)
সময়:
২০ মিনিট
পূর্ণমান: ২০
১.
ভাইরাসে নিউক্লিক এসিড বিহীন প্রোটিন আয়রণকে কী বলে?
(ক) ভিরিয়ন (খ) ভিরয়েড (গ)
প্রিয়ন (ঘ) ক্যাপসোমিয়ার
২. T2
ভাইরাসের লেজের দৈর্ঘ্য কত?
(ক) 95 nm (খ) 100 nm (গ)
65 nm (ঘ) 93 nm
৩. ভাইরাসের প্রোটিন
আবরণীকে কী দিয়ে চিহ্নিত করা হয়?
(ক) 35s (খ)
32p (গ) 36s (ঘ) 33p
৪. কোনটি পোষক দেহের
বাহিরে থাকে?
(ক) 35p (খ)
35s (গ) 32p (ঘ) 32s
৫. 32p কোনটি নির্দেশ
করে?
(ক) DNA (খ) RNA (গ)
T2 ফাজ (ঘ)
প্রোটিন
৬. কোষ প্রাচীর বিদীর্ন
হয় কোন প্রক্রিয়ায়?
(ক) লাইটিক (খ) লাইসেজোনিক (গ)
লাইসিম (ঘ) লাইসোজোম
৭. এনভেলপ যুক্ত ভাইরাসকে
কী বলে?
(ক) পেপলোমিয়ার (খ) লিপোভাইরাস (গ)
ক্যাপসোমিয়ার (ঘ) ভিরিয়ন
৮. নিউরামিনিডেজ কী?
(ক) ভাইরাস (খ) এনজাইম (গ)
স্নায়ুসংবেদী (ঘ) প্রোটিন
৯. এনভেলপের পুরুত্ব
কত?
(ক) ১০-১৫ nm (খ) ২৫-৩০ nm (গ)
১০-১২ nm (ঘ) ৩৫-৬৫ nm
১০. E. Coli তে কোন চক্র ঘটে?
(ক) লাইটিক চক্র (খ) লাইসেজেনিক চক্র (গ)
লাইসিস (ঘ) লাইসোজাইম
১১. Aedes aegypti কোনটির বাহক?
(ক) Flavio virus (খ) Dengue Fever (গ)
Flavio Fever (ঘ) Flaviobacter
১২. ল্যামডা ফাজে
কোন চক্র দেখা যায়?
(ক) লাইটিক চক্র (খ) লাইসেজেনিক চক্র (গ)
অরিজিন চক্র (ঘ) লাইসিম চক্র
১৩. কোনটি প্রোফাজ?
(ক) ভাইরাস ডিএনএ (খ) ব্যাকটেরিয়া ডিএনএ (গ)
ফাজ ভাইরাস (ঘ) প্রতিলিপন ডিএনএ
১৪. কোন পর্বের প্রাণিরা
দ্বিস্তরী?
(ক) Chordata (খ) Cnidaria (গ)
Anneleda (ঘ) Namatoda
১৫. কোনটি ত্রিস্তরী
প্রাণী?
(ক) হাইড্রা (খ) কেঁচো (গ)
গোল কৃমি (ঘ) মানুষ
১৬. ব্লাস্টোমিয়ার
কোষটি কোন পর্যায় অতিক্রম করে?
(ক) ক্লিভেজ পর্যায় (খ) গ্যাস্টোলা পর্যায় (গ) ভ্রুনীয় পর্যায় (ঘ) বান্টোলা পর্যায়
১৭. ডিমের কুসুমে
সম্পূর্ণ ক্লিভেজ কোন ধরণের?
(ক) মেরোব্লাস্টিক (খ) হলোব্লাস্টিক (গ) ভেজিটাল (ঘ) এ্যানিমেল
১৮. টিস্যু অঙ্গমাত্রার
গঠনের উদাহরণ কোনটি?
(ক) প্রোবোসিম (খ) সংবহন (গ)
পরিপাক (ঘ) শ্বসন
১৯. মেটামেরিজম কোনটি?
(ক) খণ্ডায়ন (খ) প্রতিসাম্য (গ)
ক্লিভেজ (ঘ) গ্যাস্টোলা
২০. কোনটি দ্বারা
সিলোম আবৃত থাকে?
(ক) মেসোর্ডাম (খ) পেরিটোনিয়াম (গ)
এন্ডোর্ডাম (ঘ) ব্লাস্টোমিয়ার
মডেল টেস্ট
শ্রেণি:
একাদশ
বিষয়:
জীববিজ্ঞান (১ম ও ২য় পত্র সমন্বিত)
সময়:
১ ঘণ্টা ১০ মিনিট পূর্ণমান:
৩০
(প্রত্যেক
বিভাগ থেকে ১টি নিয়ে মোট সর্বমোট ৩টি প্রশ্নের উত্তর দাও)
‘ক‘-বিভাগ
১.
নিউক্লিক এসিড ও প্রোটিন দ্বারা গঠিত বস্তু যা সজীব কোষে সক্রিয় নির্জিব কোষে নিষ্ক্রিয়
এবং মানব জাতির জন্য হুমকিসরূপ।
(ক) পেপলোমিয়ার কি?
(খ) লাইসোজেনিক বলতে কি বোঝায়?
(গ) উদ্দীপকে উল্লিখিত বস্তুটির গঠন ব্যাখ্যা
করো।
(ঘ) উদ্দীপকের বস্তুটি মানব জাতির জন্য হুমকিস্বরূপ
– বিশ্লেষণ করো।
২.
সজীব কোষে সক্রিয় বস্তুটি জীবন্ত কোষকে তার নির্দেশ পালনে বাধ্য করে।
(ক) ভিরিয়ন কী?
(খ) ব্যাকটেরিওফাজ বলতে কী বোঝায়?
(গ) সজীব কোষে সক্রিয় বস্তুটির বৈশিষ্ট্য বর্ণনা করো।
(ঘ) উদ্দীপকের শেষ লাইনটি উদাহরণসহ বিশ্লেষণ করো।
৩.
যকৃত একটি গ্রন্থি। এটি কোন একটি মারাত্মক জীবাণু দ্বারা আক্রান্ত হলে জীবন মৃত্যুর
দিকে ধাবিত হয়।
(ক) বেসপ্লেট কী?
(খ)ক্যাপসিড বলতে কী বোঝায়?
(গ) যকৃত একটি গ্রন্থি-বর্ণনা করো।
(ঘ) যকৃত জীবাণু দ্বারা আক্রান্ত হলে জীবন
মৃত্যুর দিকে যেতে পারে-বিশ্লেষণ করো।
‘খ‘-বিভাগ
৪.
প্রত্যেক প্রাণিরই নিজস্ব কতকগুলো বৈশিষ্ট্য বা লক্ষণ থাকে। এসব বৈশিষ্ট্য আকার, গঠন,
দৈহিক প্রতিসাম্য, দেহের খণ্ডায়ন, দেহ গহব্বর , লিঙ্গ, জীবনচক্র প্রভৃতির মাধ্যমে প্রকাশিত
হয়।
(ক) শ্রেণিবিন্যাস একক কী?
(খ) শ্রেণিবিন্যাস বলতে কী বোঝায়?
(গ) স্ত্রনস্তরের উপর ভিত্তি করে প্রাণীর জীবনচক্র
বর্ণনা করো।
(ঘ) জীবন চক্রে প্রকাশিত মাধ্যমগুলো বিশ্লেষণ করো।
৫.
পৃথিবীর বিভিন্নতা নির্ভর করে তার জীব বৈচিত্র্যের বৈশিষ্ট্যর উপর।
(ক) মেসোগ্লিয়া কী?
(খ) প্রাণী বৈচিত্র বলতে কী বোঝায়?
(গ) পৃথিবীর বিভিন্নতার কারণ বর্ণনা করো।
(ঘ) পৃথিবীর বিভিন্নতায় প্রজাতির বৈচিত্র্য
ও বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
Comments
Post a Comment