পৌরনীতি ও সুশাসন একাদশ/দ্বাদশ শ্রেণি

 

মডেল টেস্ট

শ্রেণি: একাদশ

বিষয়: পৌরনীতি ও সুশাসন (সৃজনশীল)

 

সময়: ১ ঘণ্টা ১০ মিনিট                   (যে কোন ০৩ টি প্রশ্নের উত্তর দাও)                                      পূর্ণমান: ৩০

 

নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও:

১. তাহসিন এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে। ভবিষ্যতে রাষ্ট্রবিজ্ঞানী হতে চায় বলে সে মানবিক বিভাগে পড়াশোনা করছে। এ প্রসঙ্গে আলোচনাকালে তাহসিনকে তার বাবা পৌরনীতি ও সুশাসন বিষয়টি পাঠের পরামর্শ দিলেন। কারণ তাহসিনের বাবা জানেন, আধুনিককালে পৌরনীতি ও সুশাসন, বিষয়টি রাষ্ট্রের নাগরিক ও নাগরিকতা এবং আন্তর্জাতিক সংস্থার স্বরূপ ও কার্যাদি সম্পর্কিত বিজ্ঞান।

 (ক) পৌরনীতি শব্দের ইংরেজি প্রতিশব্দ কি?          

 (খ) পৌরনীতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?                                                                                                                                                                                                                                 

  (গ) পাঠ্য বিষয় হিসেবে পৌরনীতি ও সুশাসন গ্রহণের ফলে তাহসিন কোন ধরনের সুফল লাভ করছে?         

   (ঘ) উদ্দীপকে আধুনিককালের পৌরনীতি বিষয়ে যে ধারণা উপস্থাপন করা হয়েছে তা পর্যালোচনা করো।         

 

২. সংবাদপত্রের পাতা উল্টালেই দেখা যায় প্রতিদিন বাজারে ক্রেতা-বিক্রেতার মধ্যে ফলমূল, সবজি ও মাছে ফরমালিনসহ অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ মেশানো নিয়ে তর্ক-বিতর্ক ঝগড়া, বিবাদ হচ্ছে। বিষয়টি নিয়ে মানুষ খুবই উদ্বিগ্ন হয়ে উঠেছে।

          (ক) ‘সুশাসন‘ শব্দটির ইংরেজি প্রতিশব্দ কি?          

           (খ) সুশাসন বলতে কি বুঝ?                                                                                                                                                                                                                                    

          (গ) উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনের করণীয় কি হওয়া উচিত?          

          (ঘ) ”সুশাসনের ধারণাটি বহুমাত্রিক” উক্তিটি বিশ্লেষণ করো।          

 

৩.  জনাব আয়াত একজন শিক্ষিত ব্যক্তি। কিন্তু নাগরিক অধিকার ও কর্তব্য সম্পর্কে তিনি খুব বেশি সচেতন নন। ভালো বেতনে চাকরি করার সুবাদে তিনি আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন। আয়কর প্রদান ও ভোট দিতে তার কোনো সদিচ্ছা নেই। সুনাগরিক ও সুশাসন শীর্ষক এক সেমিনারে যোগদানের পর তার মানসিকতার ব্যাপক পরিবর্তন ঘটে। এখন তিনি মনে করেন যে, সুনাগরিক হতে হলে প্রত্যেককেই তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জ্ঞান রাখা প্রয়োজন।

 (ক) আমলাতন্ত্র বলতে কি বুঝ?          

 (খ) প্রশাসনের সাথে জবাবদিহিতার সম্পর্ক নিরূপণ করো।                                                                                                                                                                                                                                    

 (গ) উদ্দীপকে কোন বিষয়ের জ্ঞান অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে? ওই বিষয়ের আলোচনা করো।          

 (ঘ) “উদ্দীপকে বিকশিত বিষয়ে অধ্যয়ন দায়িত্বশীল নাগরিক সৃষ্টিতে সহায়ক” তুমি কি একমত? যুক্তি দাও।          

 

৪. দমন-পীড়নের দ্বারা মানুষকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র শাসন পরিচালনার ধারণা আজ পাল্টে গেছে। শাসনের সাথে সেবা প্রদানের বিষয়টি এখন গুরুত্ব লাভ করেছে। সুশাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এখন সবাই বুঝতে পেরেছে। তবে সুশাসন প্রতিষ্ঠার বিষয়টি একদিনে সম্ভব নয়। এটি অর্জন করতে হয় ধাপে ধাপে এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে। এক্ষেত্রে সুশীল সমাজ আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

          (ক) দুর্নীতি কি?          

          (খ) সুশাসন প্রতিষ্ঠায় দুটি বড় সমস্যা লেখ।                                                                                                                                                                                                        

          (গ) সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন কর্মকমিশন ও স্বাধীন নির্বাচন কমিশনের ভূমিকা কতটুকু?          

          (ঘ) “সুশাসন প্রতিষ্ঠা করতে হয় ধাপে ধাপে এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে” উক্তিটি বিশ্লেষণ করো।          

 

 ৫. এক সেমিনারে বক্তারা উল্লেখ করেন যে, প্রশাসনিক দীর্ঘসূত্রতার কারণে প্রতিবছর দেশের সার্বিক উন্নয়ন প্রকল্প প্রথম দশ মাসে বাস্তবায়ন করা যায় না। বাকি দুই মাসে তাড়াহুড়া করে বাস্তবায়ন করতে গিয়ে অনেকেই দুর্ণীতির আশ্রয় নেয় এবং অর্থের অনেক অপচয় হয়।

(ক) NGO এর পূর্ণরূপ কি?          

(খ) সুশাসন প্রতিষ্ঠায় মানবাধিকার সংরক্ষণের প্রয়োজন কেন?                                                                                                                                                                                                                              

 (গ) উদ্দীপকে বাংলাদেশে সুশাসনের কোন প্রতিবন্ধকতার প্রতিফলন দেখা যায়? নিরূপণ করো          

 (ঘ) বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার উক্ত সমাধান সমস্যা সমাধানের পথ বিশ্লেষণ করো।         


                                                                                                    মডেল টেস্ট

বর্ষ উন্নয়ন পরীক্ষা-২০২১

শ্রেণি: একাদশ

বিষয়: পৌরনীতি ও সুশাসন (বহুনির্বাচনি)

সময়: ২০ মিনিট                                                                                                                                                         পূর্ণমান: ২০

 

১. সিভিস ও সিভিটাস শব্দের অর্থ কী?

            (ক) জাতীয় রাষ্ট্র ও নাগরিক   (খ) নগর ও রাষ্ট্র                          (গ) নাগরিক ও রাষ্ট্র                   (ঘ) নগররাষ্ট্র ও নাগরিক

 

২. পৌরনীতি মূলত কী ধরনের বিজ্ঞান?

            (ক) নগররাষ্ট্র সংক্রান্ত বিজ্ঞান     (খ) নাগরিকতা বিষয়ক বিজ্ঞান    (গ) অধিকার ও কর্তব্য সংক্রান্ত    (ঘ) সমাজ সম্পর্কিত বিজ্ঞান

 

৩. আধুনিক রাষ্ট্রে সংস্থার প্রকৃতি কি?

            (ক) বিশ্ব রাষ্ট্র                           (খ) রাজতান্ত্রিক সাম্রাজ্য             (গ) জাতীয় রাষ্ট্র                         (ঘ) নগররাষ্ট্র

 

৪. ”শাসক যদি ন্যায়বান হয় তাহলে আইন আবশ্যক, আর শাসক যদি দুর্ণীতি পরায়ন হয় তাহলে আইন নিরর্থক“ উক্তিটি কার?

            (ক) সক্রেটিস                          (খ) প্লেটো                                    (গ) এরিস্টটল                            (ঘ) ম্যাকাইভার

 

৫. নিচের কোনটি নগর রাষ্ট্রের উদাহরণ?

            (ক) ফ্রান্স                                (খ) ইতালি                                   (গ) প্রাচীন গ্রিস                         (ঘ) মিশর

 

চিত্রটি পর্যবেক্ষণ করো এবং ৬ নং প্রশ্নের উত্তর দাও:

 

 

 

 

 

 

৬. বৃত্ত-১ এর নিচে ফাঁকা স্থানে কি বসবে?

            (ক) সার্ক                                 (খ) ও. আই. সি.                           (গ) স্থানীয় সরকার                    (ঘ) কমনওয়েলথ

 

৭. জর্জ হ্যারিসন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গান গেয়ে অর্জিত অর্থ বাংলাদেশের অসহায় মানুষের জন্য দান করেছিলেন। এ সময় তার নাগরিকত্ব কোন প্রকৃতির ছিল?

            (ক) স্থানীয়                               (খ) জাতীয়                                  (গ) আন্তর্জাতিক                       (ঘ) তিনটির কোনোটিই নয়

 

৮. রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?

            (ক) প্লেটো                               (খ) সক্রেটিস                              (গ) এরিস্টটল                            (ঘ) হেগেল

 

৯. সুশাসনের ধারণাকে সমৃদ্ধ করেছে কোন সংস্থা?

            (ক) WTO                                (খ) UNDP                                   (গ) ILO                                      (ঘ) FAO

 

১০. বিশ্ব ব্যাংকের কত সালের সমীক্ষায় সর্বপ্রথম সুশাসন প্রত্যয়টি ব্যবহার করা হয়?

            (ক) ১৯৮৭                               (খ) ১৯৮৮                                   (গ) ১৯৮৯                                 (ঘ) ১৯৯৭

 

১১. “আইনের চোখে সকলে সমান” উক্তিটি কে করেছেন?

            (ক) অধ্যাপক হ্যারল্ড জে লাস্কি       (খ) লর্ড ব্রাইস                   (গ) অধ্যাপক ডাইসি                 (ঘ) অধ্যাপক হারমান ফাইনার

 

১২. বাংলাদেশে কখন নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়?

            (ক) ২০০৬ সালের ১ নভেম্বর (খ) ২০০৭ সালের ১ নভেম্বর       (গ) ২০০৮ সালের ১ নভেম্বর    (ঘ) ২০০৯ সালের ১ নভেম্বর

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:

আধুনিক বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অন্যতম সভ্য দেশ। এ দেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল। সরকারপ্রধান সিদ্ধান্ত গ্রহণের পূর্বে জনমত গঠন করেন। ব্যক্তিস্বাতন্ত্র্য ও গণমাধ্যমের স্বাধীনতা বিদ্যমান।

 

১৩. মার্কিন যুক্তরাষ্ট্রে কোন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান?

            (ক) কর্তৃত্ববাদী শাসন             (খ) স্বৈরশাসন                             (গ) সুশাসন                               (ঘ) সমাজতান্ত্রিক শাসন

 

১৪. মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম একটি---

            (ক) একনায়কতান্ত্রিক দেশ     (খ) সমাজতান্ত্রিক দেশ               (গ) রাজতান্ত্রিক দেশ                (ঘ) গণতান্ত্রিক দেশ

 

১৫. সুশাসনের জন্য অপরিহার্য উপাদান নয় কোনটি?

            (ক) বহুদলীয় ব্যবস্থা    (খ) স্বাধীন বিচার বিভাগ    (গ) নিরপেক্ষ ও স্বাধীন গণমাধ্যম                 (ঘ) জবাবদিহিতামূলক সরকার

 

১৬. জনমত বলতে বুঝায়---

            (ক) সংখ্যাগরিষ্ঠের মতামত    (খ) কল্যাণমূলক মতামত           (গ) সরকারের মতামত             (ঘ) রাজনীতিবিদদের মতামত

 

১৭. জি. এ. অ্যালমন্ড ও সিডনি ভার্বা লিখিত গ্রন্থের নাম কি?

            (ক) The Civic Culture            (খ) Comparative Politics          (গ) Modern Democracies      (ঘ) The Man on Horseback

 

১৮. গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে নিয়ন্ত্রণ করতে কোন মাধ্যম কার্যকর?

            (ক) জনগণ                             (খ) ধর্ম                                        (গ) আইনসভা                           (ঘ) শিক্ষা প্রতিষ্ঠান

 

১৯.  “Voice of the people is the voice of God” -উক্তিটি কে করেছেন?

            (ক) রুশো                                (খ) মন্টেস্কু                                  (গ) আব্রাহাম লিংকন               (ঘ) গার্নার

 

২০. কোনটি জনমতের শ্রেষ্ঠ মাধ্যম?

            (ক) চলচ্চিত্র                           (খ) টেলিভিশন                            (গ) সংবাদপত্র                          (ঘ) রেডিও 

Comments